রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম

কালিয়ায় শিকলে বাঁধা প্রতিবন্ধি যুবকের দিগম্বর দৃশ্যে বিপাকে এলাকাবাসী!

মো: মেহেদী হাছান,ভ্রাম্যমাণ প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬১৮ Time View

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে পাঁকা রাস্তার পাশে শিকলে বাঁধা
মোহাম্মদ ফকির ওরফে ইমরুল (২২) নামে প্রতিবন্ধি যুবকের দিগম্বর দৃশ্যে বিপাকে পড়েছে এলাকাবাসী। প্রতিনিয়ত এভাবে প্রধান সড়কে বেঁধে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক সংলগ্ন ৩/৪টি দোকানের মালিকেরা। ১২ মার্চ (রবিবার) সরেজমিনে গেলে দেখা যায়, শিকলে বাঁধা প্রতিবন্ধি দিগম্বর যুবক দিব্যি দাঁড়িয়ে আছে। মোহাম্মদ ফকির ওই গ্রামের সাহিদ ফকিরের ছেলে।

ওই দোকানদার ও স্থানীয়রা জানান, ঘরের সামনে এভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকলে লজ্জায় কোন কাষ্টমার আসতে চায়না। এছাড়া এখানে একটি স্কুল ও ২টি মাদ্রাসা রয়েছে। প্রতিদিন ছেলে মেয়েরা স্কুল ও মাদ্রাসায় যাতায়াতের পথে ভীষন লজ্জায় পড়ে যায়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ করেছেন তারা।
এ বিষয়ে প্রতিবন্ধি যুবকের বাবা সাহিদ ফকিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ১৮ বছর যাবত ছেলেটি উন্মাদ অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়েও সুস্থ হয়নি। বাসার ভিতরে রাখলে বাড়ির সদস্যদের মারধর করে এবং রাস্তায় গেলে মানুষের কাছে টাকা চায়, না দিলে মারপিট করে দিগম্বর হয়ে যায়। তাই শিকল দিয়ে বেঁধে রাখেন। তবে বিষয়টি দৃষ্টি কটু তিনি স্বীকার করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিসেস আফরিন জাহানকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin