বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে দিপ্ত হত্যা ঘটনার রহস্য উদঘাটন আটক-৩ মোটরসাইকেল উদ্ধার।

সাজ্জাদ তুহিন, নড়াইল।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৮ Time View

নড়াইল জেলা পুলিশের ওইতান্তিক চেষ্টায় ১২ ঘন্টার মধ্যে অভিযান করে সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের হুগলা ডাংঙ্গা গ্রামের দিপ্ত সাহা হত্যার রহস্য উদঘাটন পূর্বক সিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার ও আকাশ,সুমনসহ তিন আসামি কে গ্রেফতার করেছে যশোর পুলিশ ইনভেস্টিগেশন (পিবি আই)।

২৬ ফেব্রুয়ারি রবিবার জেলা পুলিশের সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের হুগলা ডাংঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দীনবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা একই গ্রামের পার্শ্ববর্তী গরাণতলা মহাশ্মশানে তার নিজ ব্যবহৃত অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে নামযজ্ঞ শুনতে যায়। সেখান থেকে সে রাতে আর বাড়ি ফিরে আসেনি।

পরদিন ২৫ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে
স্থানীয় জনতার সহযোগিতায় একই হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। প্রশ্ন বৃদ্ধ হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ঠিক সেই মুহূর্তে জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনা স্থল পরিদর্শন শেষে
প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিমকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মাত্র ১২ ঘন্টার ব্যবধানে হত্যাকারিদের সনাক্ত করে তিনজনকে গ্রেফতার করেছে। এবং হত্যার সময় ছিনতাইকৃত অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin