বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে জাতীয় ভিটামিন “এ “ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

সাজ্জাদ তুহিন, নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৪ Time View

নড়াইলে জাতীয় ভিটামিন “এ “ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন এমওসিএস ডাঃ অনিন্দিতা ঘোষ, ডাঃ সুব্রত কুমার,ডাঃ কাজল মল্লিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোল্যা ফোরকান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ৫৪ টি অতিরিক্ত কেন্দ্রে মোট ৮৩,৫৭৬ জন শিশুকে দুই রকমের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে অবহিত করা হয়। আগামি ২০ ফেব্রুয়ারী থেকে জেলার মোট ১০২০ কেন্দ্র থেকে ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপার ভাইজারের দিক নির্দেশনায় ০৬-১১ মাসের শিশুদের ১টি করে ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin