রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলে প্রধানমন্ত্রী কর্তৃক ‘বীর নিবাস’এর উদ্বোধন।

নিউজ ডেক্স
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৩ Time View

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতি ও ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল, শহীদ এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে দেশব্যাপী ‘বীর নিবাস(পাকা ঘর)’ নির্মাণ করা হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারি পূর্বাহ্ণে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নড়াইল জেলাসহ দেশের ০৫ টি জেলায় একযোগে ‘বীর নিবাস’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহ্যবাহী নড়াইল জেলায় ৮৭টি বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর করা হয়েছে।

নড়াইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল প্রান্তে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin