
নড়াইল সদর উপজেলার দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম আযমের বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘন সহ নানাবধি অনিয়ম, দূর্ণীতি,খাম-খেয়ালিপনার অভিযোগ উঠেছে। তার আচারণে অতিষ্ঠ হয়ে শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক একত্রিত হয়ে কারণ দর্শানোর নোটিশ করেছেন।
নোটিশের সূত্র প্রধান শিক্ষক মাধ্যমে যানা যায়, মোঃ গোলাম আযম অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইসলাম শিক্ষা) বিষয়ে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ মে ১৯৯৬ তারিখে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের সাথে অসৌজন্য-মূলোক আচরণ করেন। কেউ তার খাম- খেয়ালী কাজে বাধা দিলে, নিজেকে বিএনপির বড় নেতা দাবি করে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
অভিযোগ উঠেছে, জামাত বিএনপির আমলে বিদ্যালয়ে প্রভাব বিস্তার করে নানাবিধ অনিয়ম দূর্ণীতি সেচ্চাচারিতা মূলোক কাজ করতেন। তার ভয়ে কেউ কোন প্রতিবাদ করেননি। সম্প্রতি সময়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারনার অভিযোগ উঠেছে এই সহকারী শিক্ষকের বিরুদ্ধে।