বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ার সিডি বাজারে ভাংড়ি দোকানের আড়ালে চলছে চোরাইকৃত মালা কেনা বেচা।

মোঃ আজিজুর বিশ্বাস,লোহাগড়া, নড়াইল।
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯২ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজারে ভাংড়ি দোকানের আড়ালে চোরাইকৃত মালামাল কেনা বেচা করতেছেন ওই এলাকার রাশেদ মিস্ত্রি।

২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে ইউনিয়ন পরিষদের পাশেই একটা দোকান ভাড়া দিয়ে রাশেদ মিস্ত্রি সেখানে টিউবওয়েল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বই কিনেছেন এছাড়াও রাশেদ মিস্ত্রি বিভিন্ন চোরাই মালামাল কিনেছেন,

রাশেদ মিস্ত্রির কাছে টিউবওয়েল কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি লোহাগড়া বাজারের দোকান থেকে কিনেছি, কিন্তু তিনি মেমো নেই বলে জানান, এর পরে সরকারি বই কেনার কথা জানতে চাইলে বলেন বিভিন্ন ছাত্র ছাত্রীদের থেকে এবং স্কুলের শিক্ষকদের থেকে তিনি বই কিনেছেন।

এ-সময় ওই দোকানে থাকা কিছু লোহার কথা জানতে চাইলে তিনি গুড়ি পাই গুড়ি পাই সেখান থেকে সরে পড়েন। তখন সে আর ওখানে আসে নাই।

এর কিছু সময় পরে রাশেদ মিস্ত্রি তার মুঠোফোন থেকে অন্য লোকজন দিয়ে ফোন করে বিষয় টা চেপে যাওয়ার জন্য জানান।

এসময় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বলেন আমি কিছু দিন আগে তার দোকানে ১৫০ কেজি মাল বিক্রি করতে আনি ওই মাল গুলো ওজন করে তিনি ৯৬ কেজি বানান, এবং আরও বলেন রাশেদ মিস্ত্রি এর আগে আলমারি বানাতেন সেখানে সুবিধা না করতে পেরে এই ব্যবসার পথ ধরেছেন।

এবিষয়ে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন যদি অন্যায় কাজ রাশেদ করে থাকে তার কোন ছাড় নেই।

এঘটনায় জয়পুর ইউনিয়ন বিট পুলিশের এসআই তৌফিক হাসান এর সাথে কথা বলে ওই দোকানে থাকা মালামাল এর ভিডিও ধারণ করে তাকে পাঠানো হলে তিনি বলেন আমি সরেজমিনে গিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin