রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

পাইকগাছায় সড়ক দুর্ঘটনার মামলা প্রত্যাহারের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪৪৮ Time View

শাহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ করে স্থানীয় বাস শ্রমিকরা। মঙ্গলবার সকালে বাস চলাচল বন্ধ রেখে জিরোপয়েন্ট এলাকায় বাস আড় করে রেখে সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। এ সময় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িকের জন্য সাধারণ মানুষের চলাচলে চরম জন দুর্ভোগ সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণ নিরসনের আশ^স্ত করলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, সোমবার সকালে পাইকগাছা কয়রা সড়কের কৃষি কলেজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মুছাল সরদার নামের এক ভ্যান যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin