বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা।

আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৩৩ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

কালিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনষ্টিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন। সোমবার (৪ মার্চ) সকাল ১১ টা জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ আব্দুর রশিদ, ডাঃ মোঃ শামিমুর রহমান, উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি মনিরুল ইসলাম সমন্বয়ে গঠিত আভিযানিক দল এ জরিমানা করেন।

এ সময় সম্রাট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটারে চিকিৎসার পরিবেশ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক্সরে রুমের পরিবেশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১৫ হাজার টাকা, একই ধরনের অনিয়মের কারণে আসমা ডায়াগনষ্টিককে ১৫ হাজার টাকা, বিশ্বাস ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, জনসেবা প্যাথলজি কে ৫ টাকা, মুক্তিযোদ্ধা ক্লিনিককে তিন হাজার টাকাসহ মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসির লাইসেন্স না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করতে এবং অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম দূর করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin