বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ সালামাবাদ ইউনিয়নের প্রার্থী হিসাবে নাজমুল হক প্রীন্সকে সমর্থন জানালেন ইউনিয়নবাসী।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫২৬ Time View

আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ

নড়াইলে আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঐক্যবদ্ধ সালামাবাদ ইউনিয়নের একক প্রার্থী হিসাবে সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রীন্সকে সমর্থন জানিয়েছেন ইউনিয়নবাসী। সোমবার (৪ মার্চ) বিকেলে ইউনিয়নবাসীর আয়োজনে জোকা-বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এ ঘোষনা দেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। শরীফ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহি, সাবেক চেয়ারম্যান এফ এম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ববিতা বেগম, এমপির ব্যক্তিগত সহকারী হিরাজুল ইসলাম হীরাসহ ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও প্রতিটি গ্রাম থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, উপজেলার উন্নয়নে এস এম নাজমুল হক প্রীন্স একজন যোগ্য প্রার্থী। ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী একক প্রার্থী হিসাবে নাজমুল হকের পাশে থাকলে জয় সুনিশ্চিত বলে তার মন্তব্য করেন। এ ছাড়া এ বিষয়ে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সাথেও কথা বলবেন বলে জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা সকল শ্রেণীপেশার মানুষ বক্তাদের সাথে একাত্মতা পোষন করে বিজয়ের স্লোগানে সভাস্থল মুখরিত করে তোল
চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রীন্স বলেন, ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী পাশে থাকলে আমাদের জয় সুনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin