বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে বিনোদোনের উৎস হয়ে উঠেছে নির্মানাধীন বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্ক!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩০ Time View

আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে থানার বাঐসোনা ইউনিয়নে শিশু ও নারীসহ সকলের বিনোদোনের উৎস হয়ে উঠেছে নির্মানাধীন বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্ক। কালিয়া-চাপাইল মহাসড়ক সংলগ্ন বাঐসোনা গ্রামে চলমান রয়েছে এ পর্কের কাজ। ৩ একর জমির ওপর প্রাথমিকভাবে রিসোর্ট এন্ড মিনি পার্কের কাজ শুরু করেছেন মোঃ রুবেল হাসান মোল্যা। ইতোমধ্যে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ফুল ফলে আবৃত নির্মানাধীন পার্কে বিভিন্ন পশু পাখীর প্রতিকৃতিসহ শিশুদের বিনোদোনের রয়েছে নাগর দোলার ব্যবস্থা।
অজপাড়া গায়ে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থাণীয় সাবেক ইউপি সদস্য গৌর ব্যপারীসহ অনেকে বলেন, পার্কের এ জায়গাটি পূর্বে ফাঁকা ছিল। সে সময় পার্শ্ববর্তী যোগানীয়া হাট থেকে ফেরা ব্যবসায়ীরা ছিনতাইসহ নানা অনৈতিক পরিস্থিতির শিকার হতো। এখন জায়গাটিতে পার্ক নির্মান হওয়ায় লোকসমাগম থাকে বিধায় ওই সমস্যাটি দুর হয়েছে বলে ব্যবসায়ীরা বেশ খুশী। এছাড়া নিভৃত পল্লীতে এমন একটি বিনোদোন পার্ক তৈরী হওয়ায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, আমাদের এলাকায় কোমল মতি শিশুদের চিত্ত বিনোদনের জন্য কোন ব্যবস্থা না থাকায় অনেক দুর দুরান্তে যেতে হতো। এখন বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্কটি এখানে হওয়ায় অতি সহজে শিশুদের বিনোদনের চাহিদা পুরন করতে পারছি। গ্রাম্য প্রকৃতির এ নির্মল পরিবেশে পার্কটি হওয়ায় আমরাও বেশ আনন্দিত।
পার্কের ব্যবস্থাপক সেলিম চৌধুরী জানান, ৩ একর জমির ওপর তারা বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্কের কাজ শুরু করেছেন। কাজ চলাকালীন প্রাথমিকভাবে বিনা টিকিটেই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিনই আশেপাশের বিভিন্ন এলাকার বিনোদন পিপাসী দর্শনার্থীরা এখানে ছুটে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin