বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৮ Time View

নড়াইল কালিয়া উপজেলায় মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন খাল পাড়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ওই দিনই তার মৃত্যু হয়। নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হকা মোল্যার ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, ওই গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এ নিয়ে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। এ নিয়ে উভয় পক্ষের ৪ টি মামলাও চলমান। এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শালিস করে নফু মোল্যার পক্ষে রায় দিলে প্রিন্সের পক্ষ অস্বীকার করে। সর্বশেষ শনিবার বিকাল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। অতঃপর আজ সকালে প্রিন্সের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাঁধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত ইসরাফিল মোল্যার ১ ছেলে ও ২ টি কন্যা সন্তান রয়েছে। এ নৃশংস হত্যাকান্ডে অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin