বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬৫ Time View

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় গণেশ চন্দ্র পোদ্দার (৪৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজপাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্র পোদ্দার উপজেলার চাউলটুরি গ্রামের মৃত চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে। তিনি নাশুখালি স্যোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, গণেশ চন্দ্র পোদ্দার রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin