
নড়াইলের কালিয়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী (বুধবার) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার উত্তর পাশে থানা রোডের ২৩/১ নং হোল্ডিং এর দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা।
ব্যাংকের অফিসার ইনচার্জ আল আমিন মোল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ রায়হান রেজা রাব্বি, সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীমুদ্দিন প্রমুখ। বক্তারা ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন পাশাপাশি অতিথিরা গ্রাহক সেবা নিশ্চিত করতে
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এলাকার সম্মানীত ব্যক্তিবর্গসহ কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।