বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে গাঁজা উদ্ধার, থানায় মামলা দায়ের।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৫ Time View

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এস এম শরিফুজ্জামান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৯ জানুয়ারী (সোমবার) অভিযুক্তের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শরিফুজ্জামান ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন।
অফিস সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের সার্বিক তত্তাবধানে উপ পরিদর্শক শাহরিয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক আব্দুস সালাম আকনের সমন্বয়ে একটি আভিযানিক দল ওই গ্রামে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ এস এম শরিফুজ্জামানকে আটকপূর্বক নড়াগাতী থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin