
শেখ মিল্টন,জেলা প্রতিনিধি নড়াইল।
নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের আলীগঞ্জ(ফেদী) বাজারের জিয়া সুপার মার্কেট চত্বরে গোল্ডেন স্টার গার্মেন্টস এর উদ্যোগে রবিবার (২৮ জানুয়ারী) বাদ আসর ১ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলীগঞ্জ(ফেদী) বাজারের সভাপতি
সমাজ সেবক মো: আবুল কালাম মোল্যার সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব রহুল মোল্যা।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুফতি ওয়াকিউজ্জামান খতিব নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ, দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি ইয়াসিন আল-আজাহারী, নড়াইল -তাফসিরুল কুরআন এন্ড কোরানিক সাইন্স,আল-আজাহার বিশ্ব বিদ্যালয়,মিশর। তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুফতি খালিদ হাসান -শিক্ষক দারুন নাজাত কওমী মাদ্রাসা লোহাগড়া নড়াইল।বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের -ইমাম ও খতিব চালিতাতলা জামে মসজিদ নড়াইল।
তাফসীরুল কুরআন মাহফিলে আলীগঞ্জ(ফেদী),পাইকমারি,মহিষখোলা, চালিতাতলা ও রতডাঙ্গা সহ বিভিন্ন এলাকার নারী-পুরুষ সহ শত শত মুসল্লিরা অংশ নেয়।