বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তৃনমূল নেতাকর্মীদের সংগ্রহ করা মনোনয়ন ফরম প্রত্যাহার করলেন কাজী সরোয়ার।

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৮৬৪ Time View

নড়াইল ১ আসনে দলীও মনোনয়ন বঞ্চিত বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন তাঁর সমর্থকদের তোলা স্বতন্ত্র মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন। ২৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬ টায় কালিয়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

কাজী সরোয়ার হোসেন বলেন, দেশরত্ন শেখ হাসিনা তাকে মনোনয়ন দেননি তাতে তাঁর কোন দুঃখ নেই। কিন্তু তিনি আস্থা হারাননি। জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র নির্বাচনের অনুমতি দিলেও নৌকার বিপক্ষে নির্বাচন করার দুঃসাহস তিনি দেখাবেন না বলে জানান। কেননা শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে এবং সার্বিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাবে। তাই তৃনমূল নেতাকর্মী ও সমর্থকদের সিক্ত ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সংগ্রহ করা মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ নাছিম পারভেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নাদিম মাহামুদসহ নড়াইল ও কালিয়া উপজেলার অর্ধশত সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin