বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার।

মো: পিকুল আলম, স্টাফ রিপোর্ট।
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৮২৮ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর খিলগাঁও থেকে র‌্যাব-৬-এর সদর দপ্তর (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি মো. কেরামত মোল্লা, মো. নুরু মোল্লা ওরফে নুর ইসলাম, মো. অলিয়ার মোল্লা, মো. আবুল হাসান মোল্লা, মো. সাফি মোল্লা, মো. চানমিয়া মোল্লা, মো. হালিম মিয়া ও মো. সোহেল মোল্লা। তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

র‌্যাব জানিয়েছে, আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ অক্টোবর উপজেলার নিজামকান্দি গ্রামের বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে মারা যান সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী। ঘটনার দিনই আনসার চৌধুরীর স্ত্রী ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin