বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাব এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬৯২ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাব এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর (শুক্রবার) সকাল ৯ টায় ইউনিয়নের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আলফায়াজ উদ্দিন আলিফের সঞ্চালনায় ক্লাবের সভাপতি শাহবাজ উদ্দিন সজিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ, নলদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক তৌহিদ মোল্যা,
০৮ নং ওয়ার্ড সদস্য শেখ মহম্মদ আলী, কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি তার বক্তব্যে বিগত এক বছরের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে অবহিত করেন। এ সময় ক্লাবের ১০ জন সেরা স্বেচ্ছাসেবীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ মানবিক নড়াইল কে সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে দোয়া ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin