বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোল্লাহাটের ইউপি সদস্যকে ধর্ষন চেষ্টা ও জখমের অভিযোগ

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬২৬ Time View

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা সদস্য (৩৫)’কে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা সহ ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভিকটিমের ডাক চিৎকারে উদ্ধার করতে গিয়ে ওই মহিলার স্বামীও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কামার গ্রাম সংলগ্ন চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই মহিলা ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন ভিকটিম দম্পতি জানান, মোল্লাহাট উপজেলার কামার গ্রামে তাদের বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গি করা সহ ওই মহিলাকে কু প্রস্তাব দেন। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি। ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। তখন নিজেকে রক্ষা চেষ্টা করাসহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ির অদূরে থাকা স্বামী দ্রুত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি।

উল্লেখ্য, ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদার ও মরিয়ম বেগম’র ছেলে।

ওবায়দুল শিকদার বলেন, ধর্ষন করা হয় নাই, যা হয়েছে তা মিমাংসার জন্য ভাইস চেয়ারম্যান মাহাতাব ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সাথে কথা হয়েছে। ‍ এসময় ওবায়দুল শিকদারের স্ত্রী বলেন, ওই মহিলার (ভিকটিম) পিঠে আমার স্বামী না আমি কামড়িয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত দম্পতি থানায় আসছিলো, যেহেতু ঘটনা চিতলমারী থানার অন্তর্গত তাই, তাদেরকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin