বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ধর্ষণের শিকার প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ।

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ Time View

নড়াইলের কালিয়ায় প্রথম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে। ধর্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজে বাবরা গ্রামের শিশুকন্যা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার মা- পার্শ্ববর্তী গ্রাম কলামনখালি মহিলা মেম্বারের বাড়িতে কাজে গেলে সে তার মা কে ডাকতে যাওয়ার পথে অপরিচিত এক ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে কলামনখালি নজরুল ইসলাম মোল্লার বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী নোয়াগ্রামের বাসিন্দা ও ঠিকাদার মোঃ খাইরুজ্জামান মোল্লা বলেন, বাবরা মোড়ে আমার রাস্তার কাজ চলমান থাকায় আমি সেখানে দাঁড়িয়ে কাজ তদারকি করছিলাম হঠাৎ করে একটি শিশু চিৎকার শুনে এগিয়ে গেলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখি পরে শিশুটির মুখ থেকে ঘটনাটি শুনি।
ধর্ষণকারী ব্যক্তি অপরিচিত হওয়ায় ধর্ষককে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম।
তিনি আরো বলেন, ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় তার পরিবার এখনও কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin