রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মোঃ জাহাঙ্গীর আলম।

এ কর্মসূচির আওতায় শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত মিড-ডে-মিল দোকান থেকে কুপনের মাধ্যমে নিজেদের পছন্দমতো স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের সুযোগ পাবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ, মহিলা সদস্য সানজিদা ইসলাম তিনা ও আরাফা সুলতানা।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের আটটি বিভাগের আটটি বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগের একমাত্র বিদ্যালয় হিসেবে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির জন্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

এ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin