রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে শুধু কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবারের আইটেম গ্রহণের সুযোগ পাবে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্যসহ স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক ও কর্মচারীরা।

এ কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে।
সভা শেষে প্রধান অতিথি স্কুলের চলমান ওয়াশ ব্লকের কাজ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং উপস্থিত সকলকে নিয়ে ফটোসেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin