রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৪৩ Time View

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরুল শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, একটি নোকিয়া বাটন মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার ৪০ টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,২৮ অক্টোবর বিকাল ৪:৫০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নড়াইল জেলা হাসপাতালের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় কুড়িগ্রাম এলাকার বাসিন্দা কামরুল শেখের ট্রাউজার প্যান্টের ডান পকেট থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

এ ছাড়া তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল, একটি নোকিয়া বাটন মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার ৪০ টাকা জব্দ করা হয়। আটক কামরুল শেখ নড়াইল জেলার কুড়িগ্রাম এলাকার মৃত নাসির উদ্দীন শেখ ও শাহানারা বেগমের ছেলে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin