
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বালা শেখের ছেলে মোঃ আশিক শেখ (৪০) ও নুরুল ইসলাম শেখের ছেলে মোঃ অহিদুল ইসলাম শেখ (২৪)।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হবে।