
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক রাজকীয় শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনার সহধর্মিণী রাহাত আরা বেগম-এর আমন্ত্রণে এই বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের (আপন বিভাগ) পক্ষ থেকে পাঠানো বিশেষ আমন্ত্রণপত্রের সময়সূচি অনুযায়ী নির্ধারিত দিনে বিকেল ১১:০০ টা থেকে বিকেল ১২:০০ টা পর্যন্ত এই উৎসবমুখর শুভেচ্ছা বিনিময় পর্ব চলে। অনুষ্ঠানস্থলে মহামান্য রাষ্ট্রপতিকে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের বিশেষ সুযোগ লাভ করেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম কুমার পাল। সাক্ষাতকালে তিনি নড়াইল জেলার মতুয়া ভক্তবৃন্দ তথা সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের সুখ, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও এ দেশের প্রতিটি নাগরিকের সমান।” তিনি পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে আহ্বান জানান।