রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

যশোরে ৩ সাংবাদিককে লাঞ্ছিত! প্রতিবাদে ৭ সাংবাদিক সংগঠনের যৌথ কর্মসূচি ঘোষণা

সাথী তালুকদার, নড়াইল।
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৬২ Time View

সংবাদ সংগ্রহ করতে গিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ কর্তৃক তিন সাংবাদিক লাঞ্ছিত। প্রতিবাদে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলার সাংবাদিকদের ৭’সংগঠন।

ঘোষিত কর্মসূচির মধ্যে আজ বুধবার ৩০ আগস্ট বেলা ১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। আগামী ৩ সেপ্টেম্বর সরকারি সফরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যশোর হাসপাতালে আসবেন। এ’সময় তাঁকে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,- যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্য সচিব শিকদার খালিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ, সাজেদ রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin