বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে নতুন শিক্ষাক্রম সম্পর্কে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

নিউজ ডেক্স
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৮২৫ Time View

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম সম্পর্কে নড়াইলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার (২৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নতুন শিক্ষাক্রম সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সজল বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাজ্জাদ হোসেন, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক গোলক বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক তাপস পাঠক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনন্দ কুমার ধর, সাবেক সদস্য কৃষ্ণপদ সেন, প্রেমচাঁদ বিশ্বাস, অভিভাবক সুমন্ত অধিকারীসহ অনেকে।
বক্তারা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ভালো ছাত্রছাত্রী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়ের কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin