রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সরকারের প্রতি তরুণ উদ্যোক্তা ঋণে বয়সসীমা ৩৫ করার দাবি তানভীর হাসান বাপ্পির

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজঃ

তরুণদের স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (Udyog Scheme) প্রকল্পের আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ ও অনুদানের সুযোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তা ও তরুণ সমাজের প্রতিনিধিরা। তবে এ ঋণের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উঠেছে।
এ বিষয়ে কালিয়া রপিরোলী খানকাহ পাড়া সবুজ সংঘের সেক্রেটারি তরুন উদ্যোক্তা তানভীর হাসান বাপ্পি বলেন, উচ্চশিক্ষা শেষ করতেই অনেক তরুণের বয়স ২৫-২৬ বছর হয়ে যায়। এরপর মাত্র এক-দুই বছরের মধ্যে ব্যবসার পরিকল্পনা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া অনেকের পক্ষেই কঠিন। তাই বয়সসীমা ৩৫ বছর করা হলে আরও বেশি তরুণ উদ্যোক্তা এ সুযোগের আওতায় আসতে পারবেন।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনায় অভিজ্ঞতা, পরিপক্বতা ও ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা গুরুত্বপূর্ণ। ৩৫ বছর বয়স পর্যন্ত একজন উদ্যোক্তা কর্মজীবন ও বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। ফলে সরকারি ঋণ ও অনুদানকে সঠিকভাবে কাজে লাগিয়ে টেকসই ব্যবসা গড়ে তোলার সম্ভাবনাও বাড়ে।
দেশের বেকারত্ব কমানো ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘উদ্যোগ’ প্রকল্পের বয়সসীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তানভীর হাসান বাপ্পি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin