বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পূর্বশত্রুতার জেরে হত্যা, স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেফতার।

নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৭২৫ Time View

প্রেমের সম্পর্কের কারণে সুফল কুমার বিশ্বাস নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে নড়াইল লোহাগড়া থানার কল্যাণপুর গ্রামের মৃত অনিল কুমার বিশ্বাসের ছেলে। ঘটনার দিন গত ১৭-০৮-২০২৩ তারিখ সে তার বর্গা জমিতে কাঁচাপাট বহন করতে যায়। কাঁচা পাট নিয়ে সে কল্যাণপুর গ্রামের দক্ষিণ পাশে শ্বশ্মানগামী রাস্তার উপর পৌঁছালে তার সাবেক প্রেমিকার ভাই ও আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে তাকে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি ১৮-০৮-২০২৩ তারিখ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১৯ আগস্ট লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় অত্র এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয় এবং আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলন মিয়া এর নেতৃত্বে আজ ২০ আগস্ট অত্র মামলার এজাহার নামীয় ৪ নং আসামি মোসাঃ নাজমিন বেগম(৫০), স্বামী-রোস্তম শিকদার, সাং- কল্যাণপুর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

নড়াইল জেলার পুলিশ সুপার এর সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin