বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ার পেড়লী এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১৪৪ ধারায় আবেদন বিচারাধীন থাকা অবস্থায় নালিশি জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় ফাতেমা আক্তারী পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে তানজিরা খাতুনসহ কয়েকজনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। মামলার নম্বর এমপি-৩৭২/২৬। অভিযোগ, বিষয়টি বিচারাধীন থাকলেও তানজিরা খাতুন ওই জমিতে ঘর নির্মাণের কাজ চলমান রেখেছেন, যা আদালত অবমাননার শামীল।
তবে স্থানীয় কয়েকজন জানান সাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিরোলী ক্যাম্পের পুলিশের উপস্থিতিতে আইন ভঙ্গ করে নির্মাণ কাজ চালিয়েছেন তানজিরা খাতুন। এ সময় পুলিশের উপস্থিতিতে তিনি বাদী পক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা স্থানীয়দের করা ভিডিও ফুটেজে দেখা যায়।

এ বিষয়ে তানজিরা খাতুন বলেন, ১৪৪ ধারা জারি হয়েছে জানার পরে আমি কাজ বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে পিরোলী ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ মোমরেজ আলীর সাথে কথা হলে জানান, এ বিষয়টি ইউএনও কালিয়া অবগত আছেন। ক্যাম্পের এস আই রফিকুলকে ওখানে পাঠানো হয়েছিল ৪৪ ধারা জারি করার জন্য। এখন কাজ বন্ধ রয়েছে।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, বিষয়টি পেড়লী ফাঁড়িকে জানানো হয়েছে। অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin