বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পাট কর্তন নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার।

নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১০৭১ Time View

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাধা বল্লব বিশ্বাস(৭০) নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে নড়াইল সদর থানার দেবভোগ গ্রামের রাম মোহন বিশ্বাসের ছেলে। গত ১৬-০৮-২০২২ তারিখ রাধা বল্লব নামের ঐ ব্যক্তি তার দখলীয় জমিতে পাট কাটতে যায়। ফলে পূর্বশত্রুতার জেরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন রাধা বল্লবকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসারত অবস্থায় ঐ দিন সে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় রাধা বল্লবের ভাইপো বাদী হয়ে ১৮ আগস্ট নড়াইল সদর থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং আসামি গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলন মিয়া এর নেতৃত্বে আজ ২০ আগস্ট এজাহারনামীয় ১ নং আসামি আলম শেখ(২৭), পিতা-সালাম শেখ, ২ নং আসামি সালাম শেখ(৫০), পিতা- মৃত লাল মিয়া শেখ, ৫ নং আসামি ইমরান শেখ(৩৫) ও ৬ নং আসামি ইমন শেখ(২২), উভয় পিতা- সালাম শেখ, সর্ব সাং- বাহিরগ্রাম, থানা ও জেলা- নড়াইলগণকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।

নড়াইল জেলার পুলিশ সুপার এর সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin