বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বড়দিয়ায় নদী ভাঙ্গন রোধে ব্যবসয়ী ও এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙ্গনে নিমেষে ১০/১৫ টি বসতঘর বিলীন হওয়া এবং হুমকির মধ্যে থাকা শতাধিক বসতবাড়ী ও বড়দিয়া বাজার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা ও এলাকাবাসী। ০১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় ভাঙ্গন কবলিত স্থানে শত শত নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বড়দিয়া এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খাশিয়াল ও কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ ও হাসান মামুদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোল্যা শাহাদাৎ হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, ভুক্তভোগী তুহিন, সুলতানাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত শুক্রবার ভোরে আকস্মিক নদী ভাঙ্গনে বড়দিয়া খেয়াঘাট সংলগ্ন বসবাসকারী শতাধিক ভুমিহীন পরিবারের ১০/১৫ টি ঘর নদী গর্ভে চলে যায়। এতে বাকিরা হয়ে পড়েছে আতংকিত এবং হুমকির সম্মুখীন হয়ে পড়েছে বাজার। নদী ভাঙ্গন রোধে আশু ব্যবস্থা না নিলে আশ্রয়হীন হবে অনেক পরিবার। তাই আপাতত অস্থায়ী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া হুমকিতে পড়বে ভাঙ্গন কবলিত স্থানের দক্ষিণে থাকা বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, সরকারী আশ্রায়ন প্রকল্প-২ এবং কাংখীত ফেরী ঘাট। তাই বাজারসহ এসব স্থাপনা রক্ষায় বড়দিয়া খেয়া ঘাট থেকে ফেরীঘাট পর্যন্ত স্থায়ী বাঁধের দাবি জানান বক্তারা।

এদিকে নড়াইল ১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin