
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগান তল্লাশি করে। এ সময় গামছায় মোড়ানো অবস্থায় বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্রটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।