বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় আপন বড় ভাই মোতালেব হোসেন মোল্যার করা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার অপর ৫ ভাই এনায়েত মোল্যা, মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা ও বেলায়েত মোল্যা। এ সময় তাদের বড় ভাইকে বিভ্রান্তাতিকর বক্তব্য না দিয়ে পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তারা বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের মৃত মোকলেছ মোল্যার ছেলে।
১৮ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজার বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি
করেন তারা।

লিখিত বক্তব্যে এনায়েত মোল্যা বলেন, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে আমার বড় ভাই মোতালেব হোসেন বিভিন্ন সময় হয়রানি ও এলাকায় অশান্তি সৃষ্টি করছেন। এ বিরোধের সঙ্গে জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও স্থানীয় ব্যক্তিদের জড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান কামনা করেন এনায়েত মোল্যা ও তার অপর চার ভাই।
এ সময় উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড সদস্য মরফুদ খান, আজাদ হুসাইন, মোহসীন শেখ, মিরাজ খান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলন শেষে ডাঃ মোতালেব হোসেনের মিথ্যা সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin