
ডেস্ক নিউজঃ
“প্রাণী মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় ১৬ থেকে ১৮ আগস্ট তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হতে যাচ্ছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা, নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুর সাঁতার প্রতিযোগিতা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান।
১৬ আগস্ট বিকেল ৩টায় র্যালি, সাড়ে ৩টায় আলোচনা সভা ও বিকেল ৪টায় পোনা অবমুক্ত করা হবে। ১৭ আগস্ট মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ১৮ আগস্ট পুকুর সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সভাপতিত্ব করার কথা রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের।
আয়োজকরা জানান, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক মৎস্যচাষ সম্প্রসারণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য।