বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবেদ মোল্যা ও সাইফুল ফারাজি গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে সাতবাড়িয়া পুরোনো বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে গত ১৩ জুন সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিজ্ঞ আদালতে ৬ টি মামলা হয়।

ঘটনার দিন সকালে সাইফুল ফারাজি গ্রুপের আনোয়ার ফারাজির ওপর হামলার পর তাকে উদ্ধারে স্বজনরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত আনোয়ার ফারাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাইফুল ফারাজি গ্রুপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিপক্ষের সশস্ত্র লোকজন হামলা চালিয়েছে। তবে জাবেদ মোল্যা গ্রুপের ইমরান ফারাজি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রতিপক্ষ প্রথমে রকিবুল ফারাজির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও ৬ টি মামলা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin