বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে প্রতারক দবিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ, বিচারের দাবি

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে আব্দুর রহিম শেখ ওরফে দবিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও শান্তিপ্রিয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দবিরের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

বক্তারা বলেন, সম্প্রতি দবিরের বিরুদ্ধে তার সৎ মা মোছা. কাজলি বেগম নড়াগাতী থানা ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার বিরুদ্ধে ভূমিদস্যুতা, মামলাবাজি, মাদক ও নারী ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আব্দুর রহিম শেখ ওরফে দবির সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে অশালীন ও মানহানিকর ভাষায় পোস্ট করেন। এতে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দবিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের মানহানির ঘটনায়ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী সৎ মা কাজলী বেগম ও খুকু বেগম, আহম্মদ আলী, শাহিনুর বেগম, মেহেদী হাসান, দবিরের সৎ ভাই শাহিন শেখ, ভুক্তভোগী রাজিব মোল্যার স্ত্রী সাজেদা বেগম সহ আরো অনেকে।

মানববন্ধন শেষে এলাকাবাসী আব্দুর রহিম শেখ ওরফে দবিরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ্য, পূর্বে দায়ের করা অভিযোগে আব্দুর রহিম শেখ ওরফে দবিরের বিরুদ্ধে মাদক, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি, জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি দেওয়া বহু বিবাহসহ নানা অভিযোগ আনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin