বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে স্কুলের রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের একমাত্র সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল-ঢাকা মহাসড়ক সংলগ্ন বিদ্যালয়ে প্রবেশের প্রায় ২০০ গজ সড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে কাদা ও পানি জমে যায়। ফলে বিদ্যালয়ে আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে বিঘ্ন সৃষ্টি হয়। অনেক সময় অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনাগ্রহ প্রকাশ করেন।
বক্তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই শিক্ষার স্বার্থে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin