রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৮০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনি মিয়া শেখ (৪৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনি মিয়া শেখ চর জয়নগর গ্রামের মৃত সোনা মিয়া শেখের ছেলে এবং স্থানীয়ভাবে জনপ্রিয় একজন ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানায়, ঘটনার রাতে পুটিমারি বাজার থেকে ওষুধ কিনে তিনজন সঙ্গীসহ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মনি মিয়য়। আসার পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করেপালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী ও ভাইপো সেকেন্দার জানান, পুর্ব শত্রুতার জের ধরে একাধিক হত্যা মামলার আসামী আনসার গ্রুপের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে মনি মিয়াকে। তারা খুনিদের ফাঁসির দাবি করেন।

এদিকে স্ত্রী মনিকা বেগম আরো বলেন, মনি মিয়া ছিলেন তার সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। তাদের বিবাহ যোগ্য একটি কন্যা সন্তান রয়েছে একটা ছেলে ৯ম শ্রেণীতে পড়ে, ছোট ছেলেটার বয়স এক বছর। এদের ভবিষ্যৎ কি হবে? এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin