রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় ভ্রাম্যমান আদালতের অবৈধ কারেন্ট জাল ধ্বংস ও জেল জরিমানা।

নিউজ ডেক্স
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭৮১ Time View

নড়াইলের কালিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালসহ সোহেল কাজী (৫৪) নামে এক ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন। সোমবার (৭ আগষ্ট) দুপুর ১২টায় কালিয়া বাজারে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় জব্দকৃত ৪ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০টি অবৈধ দুয়ারী জাল ইউএনও রুনু সাহার উপস্থিতিেিত পুঁড়িয়ে ধ্বংস করা হয়। সাজা প্রাপ্ত আসামী সোহেল কাজী কালিয়া বাজারের কাজী ষ্টোরের মালিক ও পৌরসভার বড়কালিয়া গ্রামের আব্দুস সামাদ কাজীর ছেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালিয়া বাজারে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে আটক করা হয় এবং দোষী সাব্যস্ত হওয়ায় মোাবাইল কোটে র নির্বাহী ম্যজিষ্ট্রেট তাকে ১হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin