রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে ইউপি গোডাউন থেকে ১০ বস্তা ভিজিডির চাল চুরির অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার ৯নং বাঐসোনা ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ১০ বস্তা ভিজিডির চাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্যানেল চেয়ারম্যান আহম্মদী বাবলু।
অভিযোগে বলা হয়, গত ২ জুলাই ভিজিডি কর্মসূচির চাল বিতরণের পর অবশিষ্ট ১০ বস্তা চাল গোডাউনে তালাবদ্ধ করে রাখা হয়। ৫ জুলাই সকালে পরিষদের সচিব আব্দুল মান্নান গোডাউনের দরজা খোলা ও চাল না দেখে বিষয়টি প্যানেল চেয়ারম্যানকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে চাল চুরির সত্যতা নিশ্চিত করা হয়।
প্যানেল চেয়ারম্যান ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin