বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫৪ Time View

নড়াইল প্রতিনিধি

গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুন (সোমবার) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিউজ্জামান অভি।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোহাম্মদ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম এবং কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর পূর্ব থানা সেক্রেটারি ফাহিম শেখ ও কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি আসাদুল্লাহ গালিবসহ ভিক্টোরিয়া কলেজ ও জেলা ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin