বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাঙ্গায় বাস চাপায় নি হ ত আপন ২ ভাই!

মো: ছানোয়ার হোসেন, ভাঙ্গা,ফরিদপুর।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১০৫৪ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে এসে পথচারী দুই ভাই পৃষ্ট হলেন বাসের চাকায়। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৩ টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে।

নিহত দুই ভাই হলেন, মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান বয়স ছিল (২৯) বচ্ছর ও ছোট ছেলে হামিম রহমানের বয়স (১৫) বচ্ছর।

গুরুতর আহত হয়েছেন শিপন বয়স ছিল (৩৫) বচ্ছর তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব ১৪-৬০৫৭) ঘটনস্থলে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইও মারা যান। আহত শিপন ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার সত্যতার নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জনান, মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটোনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin