বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে রাস্তার কাজে অনিয়ম।

মো: পিকুল আলম, স্টাফ রিপোর্ট।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৮১৩ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৯১০ মিটার পাকা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪জুলাই)সরেজামিনে গিয়ে দেখা যায় দুই নম্বর ইটের খোয়া ও মাটি মিশিয়ে কাজ করেছেন ঠিকাদারের নিযুক্ত শ্রমিকেরা।

স্থানীয়রা জানান, শুরু থেকেই নিম্নমানের উপকরন দিয়ে কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদার।

৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম( ভুলু) বলেন, এতোটুকু রাস্তা নির্মাণের কাজ এলাকাবাসীর পক্ষ থেকে ভালো করে করতে বললেও কর্ণপাত করেনি ঠিকাদার

স্থানীয় চাঁন মিয়া শেখ (৬৫) বলেন, রঘুনাথপুর মাদ্রাসা থেকে হাজীপাড়া বাতাসি বক্কার এর বাড়ি পর্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাছাড়া রাস্তার পাশে মাটি না থাকায় রাস্তা ভেঙ্গে যাওয়ার ঝুঁকি রয়েছে।

হোমিও চিকিৎসক ছবি চৌধুরী বলেন, ঠিকাদারকে চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও তোয়াক্কা না করে অনুমোদনবিহীন নিম্নমানের বালি,ইটের খোয়া, রাস্তার মাটি দিয়ে কাজ করে যাচ্ছেন ।

এ বিষয়ে মেসার্স ফকির এন্টার প্রাইজের মালিক জাহিদুল ইসলাম কাজের অনিয়মের বিষয় অস্বীকার করে বলেন, তিনটি মিলে একটি প্যাকেজের ১ কোটি ৫৭ হাজার টাকার মধ্যে রঘুনাথপুর মাদ্রাসা হতে কাজীপাড়া বাতাসি বক্কাররের বাড়ি পর্যন্ত ৯১০ মিটার রাস্তার পাকা কাজ চলছে। এতে আমার জানামতে রাস্তায় খারাপ কোন কোয়া ও বালু ব্যবহার হচ্ছে না, তারপরে আমি চেষ্টা করছি কাজটাকে ভাল করার।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো, জসিম বলেন, এলাকা বাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শনের জন্য লোক পাঠাই পরে কিছু ইট পরিবর্তন করাই। এখন আবার খোঁজ নিয়ে দেখবো রাস্তার কাজে অনিয়ম এর সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin