
ডেস্ক নিউজঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় লোহাগড়া পৌরসভার জয়পুর আলিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া পৌর জামায়াতের আমির মাহাবুব আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও নড়াইল ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। এ সময় পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র কোরবানির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।