বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত-১।

মো: পিকুল আলম, স্টাফ রিপোর্ট।
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০৮৭ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে দুর্বৃত্তের হামলায় মোঃ গফফার মোল্লা (৫০)নামে এক ব্যাক্তি গ্রুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২২জুলাই (শনিবার) দিবাগত রাতে স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে।

স্বজনরা জানান, ঐ দিন রাতে চা খেয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের আব্দুল্লাহ আল মামুন এর বাড়ির কাছে পৌছালে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী আব্দুল্লাহ আল মামুন বাড়ি থেকে শব্দ শুনে গেট খুলে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশী গফফার মোল্যাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। অতঃপর খুলনা থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বর্তমানে গফ্ফার মোল্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin