বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৪২ Time View

ডেস্ক নিউজঃ

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক “ভূমি সেবা মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরাসরি পরামর্শ ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin