বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে ১০০ পিস ইয়াবাসহ আটক ২

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৪৪ Time View

ডেস্ক নিউজঃহ

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মিলন শেখ (৩৪) ও নিতাই শীল (২৫)। মিলন শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে এবং নিতাই শীল একই থানার যোগানিয়া গ্রামের কার্তিক শীলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মে রাতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমের তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ
বাইসোনা গ্রামে অভিযান চালিয়ে রোহিজ শেখের বাড়ির সন্নিকটে রাস্তা থেকে তাদের আটক করে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin