বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় স্কুল ঘরে গাছ পড়ে ২ শিক্ষার্থী আহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৪৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালীন ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের উপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলো—ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকদের অভিযোগ ঝুঁকিপূর্ণ গাছটি আগে অপসারণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ক্ষুদ্ধ অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিতসহ যাবতীয় ব্যয় বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে। শিঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে গাফিলতি প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin