বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পৃথক অভিযানে ডিবির হাতে মাদকসহ গ্রেফতার ২

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ২৪ এপ্রিল নড়াইল সদর থানার পৌর এলাকার শেখ রাসেল সেতুর উপর থেকে মাহাবুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে। পরে তার কাছ থেকে ৩৯৮ বোতল ইসকাফ (কফ সিরাপ) জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাস ও এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
অপরদিকে, একই দিনে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকভিলা মালুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মানিক বিশ্বাস (৩২) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি পংকভিলা গ্রামের সমর বিশ্বাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin